মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ১৮, ২০২৫, ০৭:০৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কর্তৃক আটককৃত এক বাংলাদেশি নারীকে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধীনস্থ রসুলপুর বিওপি এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
হস্তান্তরকৃত নারীর নাম আর্চনা সুরিন (২৭)। তিনি দিনাজপুর সদর উপজেলার রাজবাড়ি গ্রামের জোসেফ সুরিনের কন্যা। ভারতের ৫৭ ব্যাটালিয়ন বিএসএফের মাধবপুর কোম্পানি কমান্ডারের আহ্বানে অনুষ্ঠিত।
এই বৈঠকে বিজিবির পক্ষে আমড়া কোম্পানি কমান্ডার অংশগ্রহণ করেন জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, আর্চনা সুরিন ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত থাকাকালে ফেসবুকের মাধ্যমে দীপঙ্কর নামে এক ভারতীয় নাগরিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। বিয়ের প্রলোভনে পড়ে গত ১২ ডিসেম্বর শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তিনি।
পরে দীপঙ্করের পরিবার তাকে গ্রহণ না করে পুলিশে খবর দিলে ১৪ ডিসেম্বর পতিরাম থানা পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করে।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, পতাকা বৈঠকের পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য ওই নারীকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।