শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর ইনার হুইল ক্লাব এর সেমিনার এন্ড অওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ৪, ২০২৬, ০৬:০৫ পিএম

দিনাজপুর ইনার হুইল ক্লাব এর সেমিনার এন্ড অওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

নারীদের দক্ষতা বৃদ্ধি ও সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে দিনাজপুরে সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে দিনাজপুর ইনার হুইল ক্লাব। রবিবার (৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বাঁশের হাটে মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান জাসরিনা হায়দার। তিনি অসহায় ও হতদরিদ্র দুইজন নারীর মাঝে সেলাই মেশিন এবং দুইজন সফল নারী উদ্যোক্তার হাতে বিশেষ উপহার তুলে দেন।

দিনাজপুর ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট ডা. মমতাজ বেগম পলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান।

প্রধান অতিথি তাকে ক্লাবের পক্ষ থেকে একটি বিশেষ কোটপিন পরিয়ে দেন।বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট সেক্রেটারি সারাহ মাহমুদা বিশাখা বলেন, নারীদের স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। ক্লাবের সেক্রেটারি রেজভীন সারমিনাজ ইসলাম রুমানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদায়ী প্রেসিডেন্ট নইমা সুলতানা ভাইস প্রেসিডেন্ট মালেকা পারভীন।

ট্রেজারার লায়লা শামীমা এবং এডিটর নুরছাবা হোসেনসেমিনারে ক্লাবের সদস্য আরজুমান আরা, নাজমা মসির, নাসরিন পারভীন, খাদিজা আক্তার বিনা ও সাবিহা রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নারীদের হস্তশিল্প ও কৃষি ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের আহ্বান জানান।