রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৬, ০৮:৪২ পিএম

দিনাজপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রেজাউল ইসলাম (৪৭) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শেখপুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেখপুরা গ্রামের আব্দুর রশিদের পুত্র রেজাউল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। 

এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে রক্ষিত ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রেজাউল স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দিনাজপুরের বিভিন্ন এলাকায় সুকৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিল। র‍্যাব জানায়, রেজাউল অত্যন্ত অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন নবী জানান, র‍্যাবের পক্ষ থেকে মাদক আইনে মামলা দায়েরের পর সোমবার রাতেই আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।