রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফুলবাড়ীর সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৮, ২০২৬, ০৯:২৩ পিএম

ফুলবাড়ীর সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকের মৃত্যু

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সদ্য বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিক (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুর চেকআপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নূরে আলম সিদ্দিক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত জানুয়ারি মাসের শুরু থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বাদ জোহর জানাজা নামাজ শেষে দিনাজপুর কালিতলা কবরস্থানে মরহুমের মরদেহ দাফন সম্পন্ন করা হয়।নূরে আলম সিদ্দিকের মৃত্যুতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ গভীর শোক প্রকাশ করেছেন। 

তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।উল্লেখ্য, নূরে আলম সিদ্দিক ২০২৩ সালে হাকিমপুর উপজেলা থেকে বদলি হয়ে ফুলবাড়ীতে যোগদান করেন। দীর্ঘ ৩ বছর ফুলবাড়ীতে দায়িত্ব পালন শেষে চলতি বছরের ৪ জানুয়ারি তিনি সরকারি চাকরি থেকে অবসরে গিয়েছিলেন।