সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩০, ২০২৬, ১০:০১ পিএম

ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে নির্বাচনী প্রচারণায় সরব হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দিনাজপুর-৬ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের পক্ষে ডুগডুগীহাটে মিছিল ও পথসভা করেছেন স্থানীয় নেতা-কর্মীরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ আছর উপজেলার ডুগডুগীহাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ শেষে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হাতেম মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোড়াঘাট উপজেলা আমীর মোফাখখায়ের ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর শাহানুর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে দিনাজপুর-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। পরিবর্তনের পক্ষে জনমত গঠনের লক্ষে এ ধরনের কর্মসূচি নিয়মিত পালন করা হবে বলে সভায় জানানো হয়।