আতিউর রহমান
ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বিরল বাজারে ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিরল বাজারে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি`র নেতৃত্বে এই প্রচারণা চালানো হয়।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।গণসংযোগকালে বখতিয়ার আহমেদ কচি সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় নেতাকর্মীদের স্লোগানে বিরল বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি বাবু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল, বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী এবং সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার।
এছাড়াও উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোবাশ্বেরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই গণসংযোগে অংশ নেন।