সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো: মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৭:৩০ পিএম

দিনাজপুরে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা তাঁতীদলের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম। 

জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান হাসু খানের সঞ্চালনায় সভায় সংগঠনের কার্যক্রম শক্তিশালী করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রাখতে তাঁতীদলের সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের সহ-সভাপতি মোঃ আমজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারহান কাজল, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন এবং পৌর তাঁতীদলের সভাপতি মোঃ হিরা আহমেদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ হাসান আলী, মোঃ রাজিকুল ইসলাম, শাহিন মিন্নাত খান, সাধারণ সম্পাদক মেহেদি হাসান শরিফ, সহ-সাধারণ সম্পাদক মোঃ পুতুল এবং দপ্তর সম্পাদক মোঃ মাসুদ পারভেজ। 

তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ হোসেন চুন্নু, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল আল হাসান, মহিলা সম্পাদিকা রুমি, কোতয়ালী তাঁতীদলের সভাপতি মোঃ বাবু, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক হেলাল সিদ্দিকী এবং ১০নং কমলপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মোসাদ্দেক হোসেন সরকারসহ আরও অনেকে তাদের মতামত তুলে ধরেন।

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।