রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা

মো: মামুনুর রশিদ

মার্চ ১০, ২০২৬, ০৮:০০ পিএম

দিনাজপুরে হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা

হুইপকে সংবর্ধনা প্রদান :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ মোঃ আখতারুজ্জামান মিয়াকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চতুর্থ তলা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবর্ধিত অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের এমপি আলহাজ মোঃ আখতারুজ্জামান মিয়া।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান মিয়াকে চেম্বারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। 

দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ মোঃ আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক মোঃ রাহবার কবির পিয়াল। সভায় বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক সুজাউর রব চৌধুরী এবং দিনাজপুরের সকল খেলোয়াড়বৃন্দের পক্ষে সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা। 

বক্তারা এ সময় দিনাজপুরের ব্যবসা-বাণিজ্য ও জেলার সার্বিক উন্নয়নে নবনির্বাচিত হুইপের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, সহ-সভাপতি মোঃ শামীম কবির, পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, জর্জিস আনাম, মোঃ মোকাররম হোসেন, শাহেদ রিয়াজ পিম, মোঃ রুবেল ইসলাম, মোস্তফা কামাল মিলন, সহিদুর রহমান পাটোয়ারী মোহন এবং মঞ্জুর মুর্শেদ সুমনসহ চেম্বার নেতৃবৃন্দ।

একই মঞ্চে দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতির নেতৃত্বে এবং দিনাজপুরের খেলোয়াড়বৃন্দের পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপকে পৃথকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে নুরুজ্জামান সরকার ও রেহাতুল ইসলাম খোকাসহ ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।