সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ব্র্যাকের আয়োজনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মে ৪, ২০২৬, ১১:১৬ পিএম

দিনাজপুরে ব্র্যাকের আয়োজনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের কারিগরি সহায়তায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্র্যাকের রানীগঞ্জ শাখায় এই ক্যাম্পটি পরিচালিত হয়।ক্যাম্পে আসা প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়েছে। 

এর মধ্যে ১০২ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়াও চোখের ছানি ধরা পড়া ৪০ জন রোগীকে গাক চক্ষু হাসপাতালের সৌজন্যে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের (অপারেশন) জন্য নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তমালিকা পাল। তিনি ব্র্যাকের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া একটি প্রশংসনীয় কাজ।"

ক্যাম্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার (দাবি) আসলিমুর রহমান, জেলা সমন্বয়ক অমল কুমার দাস, আঞ্চলিক ব্যবস্থাপক (দিনাজপুর-১) শংকর কুমার কুন্ডু, আঞ্চলিক ব্যবস্থাপক (দিনাজপুর-২) রতন কুমার শীল, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মো. জিল্লুর রহমান এবং আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক মো. সাইদুর রহমান।

এছাড়াও এলাকা ব্যবস্থাপক আব্দুল্লা আল মামুন ও মো. রাজিউল ইসলাম, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান, রিজিওনাল কো-অর্ডিনেটর মো. খোরশেদ আলম, মো. আশরাফুর রহমান এবং শাখা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলামসহ ব্র্যাক ও গাক চক্ষু হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা কার্যক্রমে অংশ নেন।স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান সময়ে চোখের চিকিৎসার ব্যয় বৃদ্ধি পাওয়ায় অনেক দরিদ্র মানুষ সেবা থেকে বঞ্চিত থাকেন। এমন পরিস্থিতিতে বিনামূল্যে চশমা প্রদান ও ছানি অপারেশনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী হয়েছে।