রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে যাত্রীবাহী অটোরিকশায় ড্রাম ট্রাকের ধাক্কা,আগুন দিল বিক্ষুব্ধ জনতা

এনামুল মবিন(সবুজ)

মে ২৪, ২০২৬, ০৪:৩৬ পিএম

চিরিরবন্দরে যাত্রীবাহী অটোরিকশায় ড্রাম ট্রাকের ধাক্কা,আগুন দিল বিক্ষুব্ধ জনতা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে রানীরবন্দর বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দশমাইল থেকে সৈয়দপুরগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার বাধার মুখে আগুন নেভানো সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে স্থানীয়দের সাথে আলোচনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।