মে ২৫, ২০২৬, ০৬:১৩ পিএম
দিনাজপুরের ঐতিহ্যবাহী ও বৃহৎ পশুর হাটগুলোর মধ্যে অন্যতম আমবাড়ি হাট এখন জমজমাট। প্রতি হাটবারের মতো সোমবার ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে গরু, মহিষ ও ছাগল নিয়ে আসতে শুরু করেন খামারি ও ব্যবসায়ীরা। দিনের আলো ফোটার আগেই পশুর আগমন বাড়তে থাকে এবং সকাল গড়াতেই শুরু হয় ব্যাপক কেনাবেচা।
দেশজুড়ে এই হাটের বিশেষ পরিচিতি রয়েছে।দূর-দূরান্ত থেকে আসা বেপারী ও সাধারণ ক্রেতাদের পদচারণায় পুরো এলাকা মুখরিত। দিনভর পশু বেচাকেনায় সরব ছিলেন ক্রেতা-বিক্রেতারা।
দাম নিয়ে ক্রেতাদের কিছুটা অভিযোগ থাকলেও বিক্রেতারা বলছেন পশু পালনের খরচ আগের চেয়ে বেড়েছে, তাই তারা ন্যায্য মূল্যই দাবি করছেন। সব মিলিয়ে কেনাবেচায় সন্তুষ্টির সুর শোনা গেছে অনেকের কণ্ঠে।ছোট-বড় জাতের ছাগলের হাটেও ছিল উপচে পড়া ভিড়।
ক্রেতাদের মধ্যে বিভিন্ন জাতের ছাগল কেনার আগ্রহ ছিল ব্যাপক। ছোট-বড় ছাগলের সমাহারে হাট এলাকা যেন রঙিন হয়ে উঠেছিল। দাম নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি দরকষাকষি চললেও শেষ পর্যন্ত লেনদেন সম্পন্ন হয়েছে। অনেকে কেনা ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে হাসিমুখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।দীর্ঘদিন ধরে এটি উত্তরবঙ্গের পশু ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্র।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন