মে ২৭, ২০২৬, ০২:২৯ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুঃস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ তুলে দেওয়া হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থের মাধ্যমে উপজেলার ৩৩১ জন প্রান্তিক, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তা পেয়ে উপকারভোগী প্রান্তিক পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
তিনি বলেন, দেশের কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা পুরো বিতরণ কার্যক্রম তদারকি করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন