জুন ৬, ২০২৬, ১০:২৪ পিএম
চিরিরবন্দরে আন্তঃউপজেলা প্রীতি কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ জুন শুক্রবার বিকেল ৫টায় উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনাজপুর কাবাডি ক্লাবের আয়োজনে প্রীতি কাবাডি খেলার উদ্বোধন করেন চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক ও ফুটবল-কাবাডি-হ্যান্ডবল-ভলিবল রেফারি প্রধান শিক্ষক মোরশেদ উল আলম।
এ সময় ক্রীড়া সংগঠক ও কাবাডি রেফারি নজরুল ইসলাম দুলাল, বাংলাদেশ জাতীয় জুনিয়র কাবাডি দলের সদস্য ও দেশসেরা কাবাডি রেইডার মেনহাজুল রাব্বী, উপজেলার শ্রেষ্ঠ ফুটবল গোলরক্ষক আসদুজ্জামান আসাদ, ধারাভাষ্যকার রহুল আমিন রুহেল,
ফুটবল রেফারি ফয়জার হোসেন, হুমায়ুন কবির রিপন প্রমুখসহ বিভিন্ন জাতীয় খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।খেলায় চিরিরবন্দর উপজেলা ৬৮-২৭ পয়েন্টের ব্যবধানে দিনাজপুর সদর উপজেলা কাবাডি দলকে পরাজিত করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন