রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর উদ্বোধন

মো: মামুনুর রশিদ

জুন ১৪, ২০২৬, ০৫:২০ পিএম

দিনাজপুরে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর জিলা স্কুল মাঠ প্রাঙ্গণে আজ জেলা পর্যায়ের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের সরাসরি ব্যবস্থাপনায় এই উদ্ভাবনী ও সমাপনী কর্মসূচির আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেショナル এক্সিলেন্স সাপোর্ট স্কিম এবং এসইডিপির যৌথ উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা। এছাড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আইনজীবী মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাবিবুল হাসান এবং জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন যে মানব কল্যাণে বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং মানুষের যেকোনো প্রয়োজনে নতুন উদ্ভাবনের চাবিকাঠিই হলো বিজ্ঞান। তিনি প্রতিটি শিক্ষার্থী যাতে মা-বাবার নির্দেশ মেনে চলে এবং সকাল-সন্ধ্যা মনোযোগ দিয়ে পড়াশোনা করে সে বিষয়ে শিক্ষকদের যত্নবান হওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী পর্ব শেষে প্রধান ও বিশেষ অতিথিরা জেলার ১৩টি উপজেলা থেকে বাছাইকৃত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ডিসপ্লে স্টলগুলো ঘুরে দেখেন। শিক্ষার্থীদের বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও নতুন উদ্ভাবনী ধারণা যাচাইয়ের জন্য বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার মো. ফয়েজুর রহমান ফয়েজ, সহকারী প্রোগ্রামার সৈয়দ মাসুনুর রহমান এবং রঞ্জন রায়। প্রদর্শনী শেষে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।