জুন ২৭, ২০২৬, ০৫:২০ পিএম
দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংগঠনের হল রুমে এই সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রবীণ সদস্য, শহরের চাউলিয়াপট্টি মহল্লার বাসিন্দা এবং পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক তোজার মৃত্যুতে এই স্মরণ সভার আয়োজন করা হয়।স্মৃতিচারণে উঠে আসে তাঁর কর্মময় জীবন।
দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু। পরবর্তীতে মরহুমের জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আলমগীর, সহ-সাধারণ সম্পাদক খন্দকার আরিফুজ্জামান নাঈম, মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং আতিকুর রহমান নিউ।
অনুষ্ঠানে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ মকসেদ আলী মঙ্গলীয়া, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রায়হানুল ইসলাম, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সরদার মোহাম্মদ শফিউল আলম বুলবুল এবং সদস্য মোহাম্মদ জোব্বায়ের আলী জুয়েলও সভায় বক্তব্য রাখেন। এই সময় মরহুম তোজাম্মেল হক তোজার সহধর্মীনি সুফিয়া সুলতানা ও পুত্র শাহরিয়া মাহমুদ তুষার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলখানা জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আসফাক আলী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন