জুলাই ৮, ২০২৬, ০৯:৪৪ পিএম
দিনাজপুর জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক মকজুর চৌধুরী এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে জেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরা তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
মকজুর চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী এবং শামসুজ্জামান চৌধুরী খোকার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ আসর শহরের শকুন্তলা ও খেরকাটি কবরস্থানে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল উপস্থিত হয়। তারা প্রয়াত নেতাদের কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা রনি, সহ-প্রচার সম্পাদক শরিফ জাকির হীরা, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, যুব বিষয়ক সম্পাদক মোকাম্মেল ইসলাম টুটুল প্রমুখ।
এছাড়াও চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয় চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মজিবুর রহমান মজিব, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম রেজা ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং সদস্য সচিব রিফাত চৌধুরীসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন