রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর হবে সম্প্রীতির অটুট বন্ধন‍‍ সৈয়দ জাহাঙ্গীর আলম

মো: মামুনুর রশিদ

জুলাই ১৬, ২০২৬, ০৬:১৮ পিএম

দিনাজপুর হবে সম্প্রীতির অটুট বন্ধন‍‍ সৈয়দ জাহাঙ্গীর আলম

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রী শ্রী গিরিধারীজিউ জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের রায়সাহেব বাড়ি ও গুঞ্জাবাড়ী ইস্কন মন্দির থেকে এই বর্ণাঢ্য রথযাত্রার উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।দিনাজপুর হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অটুট বন্ধন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুরে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করবেন। সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত আমাদের দিনাজপুর। আমরা চাই এই দৃষ্টান্ত আজীবন অটুট থাকুক।

রথযাত্রা ঘিরে দিনাজপুর শহর এদিন উৎসবের আমেজে মুখর ছিল। হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থীর উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। এর আগে বিশেষ পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের এই ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়। আগামী ২৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হামিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, রায়সাহেব বাড়ি দেবোত্তর স্টেটের এজেন্ট চিত্ত ঘোষ, রায়সাহেব বাড়ি লোকনাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মনোজসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী এবং ভক্তবৃন্দ।