রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

উন্নয়নের সুফল প্রান্তিক মানুষের দোরগোড়ায়:মনজুরুল ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৯, ২০২৬, ০১:১১ পিএম

উন্নয়নের সুফল প্রান্তিক মানুষের দোরগোড়ায়:মনজুরুল ইসলাম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থী এবং অসচ্ছল ব্যক্তিদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এই সহায়তা প্রদান করা হয়।মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে ৫২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া ৫০ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন এবং ২৫ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি শিক্ষার্থীদের মনোযোগসহকারে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি সেলাই মেশিন ও হুইলচেয়ারপ্রাপ্ত উপকারভোগীদের এই সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন তিনি।