রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হিলিতে উপজেলা চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শাহীনুর ইসলামের মতবিনিময়

কুদ্দুস আলী খান

জুলাই ৩১, ২০২৬, ১১:০০ পিএম

হিলিতে উপজেলা চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শাহীনুর ইসলামের মতবিনিময়

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার উপজেলা নির্বাচনে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শাহীনুর ইসলাম স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার সন্ধ্যায় হিলি বাজারের সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মীরা অংশ নেন।

এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।পৌর তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহীনুর ইসলাম শাহীন মণ্ডল। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের নানা সমস্যার কথা শোনেন এবং ভবিষ্যতে সুশাসন ও নাগরিক সেবা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আরমান আলী প্রধান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব এনামুল হক তাজ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা আক্তার এবং পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম। আলোচনা শেষে দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।