রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এনসিসি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাকির আনাম

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩, ২০২৬, ১০:৫২ এএম

এনসিসি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাকির আনাম

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. জাকির আনাম। তিনি এর আগে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেছেন।বৈদেশিক বাণিজ্য, ঋণ ব্যবস্থাপনা ও শাখা ব্যাংকিং খাতে তাঁর ৩১ বছরের বেশি সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে।

১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে যোগদানের মাধ্যমে জাকির আনাম তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি এক্সিম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখায় ব্যবস্থাপক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। ২০১৬ সালের অক্টোবরে তিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে এনসিসি ব্যাংকে যোগ দেন।

শুরুতে তিনি ব্যাংকটির বনানী শাখার ব্যবস্থাপকের দায়িত্ব নেন।পরবর্তীতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে গুলশান শাখার ব্যবস্থাপক ছিলেন তিনি। এ সময় ব্যবসায়িক প্রবৃদ্ধি ও পরিচালনগত উৎকর্ষ সাধনে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। পদোন্নতির আগে করপোরেট ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স এবং রেমিট্যান্স বিভাগের মতো গুরুত্বপূর্ণ স্তরে তাঁর নেতৃত্ব ছিল প্রশংসনীয়।

ব্যাংকিং পেশায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‍‍`চেয়ারম্যানস বেস্ট ম্যানেজার অ্যাওয়ার্ড‍‍` এবং ‍‍`অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডসহ‍‍` দুইবার স্বর্ণপদক অর্জন করেছেন। দিনাজপুরের কৃতি সন্তান জাকির আনাম নতুন এই পদে পদোন্নতি পাওয়ায় জেলার বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।