আগস্ট ১০, ২০২৬, ০৫:৩১ পিএম
ভারতের একটি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সাংবাদিক কন্যা মধুলিকা সিং দিনাজপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে একটি সৌজন্যমূলক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। কয়েকদিনের সংক্ষিপ্ত ছুটিতে দেশে এসে তিনি জেলা শহরের ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবে উপস্থিত হন এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
দিনাজপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রতন সিংয়ের কন্যা মধুলিকা সিং বর্তমানে ভারতের কুরুক্ষেত্র ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।মতবিনিময়কালে তিনি তার প্রবাস জীবনের পড়াশোনা, ভারতের শিক্ষাব্যবস্থা এবং ভবিষ্যৎ জীবনের নানা পরিকল্পনার কথা উপস্থিত সবার সঙ্গে ভাগ করে নেন।
তরুণ প্রজন্মের এই শিক্ষার্থীর সাফল্যে প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর সন্তুষ্টি প্রকাশ করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিভিন্ন শুভকামনা জানান। পড়াশোনা শেষ করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারেন, সেজন্য তিনি সকলের নিকট আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন।
তার বাবা রতন সিং মেয়ের এই অর্জনে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন যে বিদেশে সন্তান উচ্চশিক্ষায় লিপ্ত থাকা যেমন গর্বের বিষয়, তেমনি তা অনেক বড় দায়িত্বের। তিনি মেয়ের ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন