আগস্ট ১২, ২০২৬, ০৪:১৮ পিএম
আমার উপজেলা, আমার দায়িত্ব; শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে বিশেষ ঘোষণা অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে। বুধবার দিনাজপুর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নদীয়া বাংলাদেশ ক্লাস্টারের ডেপুটি ডিরেক্টর রাজু উলিয়াম রোজারিও।
সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন। বক্তারা শিশুর অধিকার সুরক্ষা এবং সমাজ থেকে বাল্যবিবাহ ও শিশুশ্রম নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর জোর দেন। ঝরে পড়া শিশুদের স্কুলমুখী করতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন উপস্থিত চেয়ারম্যান ও প্রতিনিধিরা।সদর উপজেলার দশটি ইউনিয়নের জনপ্রতিনিধিরা এই আদর্শ উপজেলা গড়ার প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আশ্বাস দিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন