রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে ইসবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ১১:২৮ পিএম

চিরিরবন্দরে ইসবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চার নম্বর ইসবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় এলাকার রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটিরও একজন সদস্য। প্রধান অতিথির বক্তব্যে তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে এলাকার সাধারণ মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। 

নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চার নম্বর ইসবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আলতাফ হোসেন শাহ।সভাপতির বক্তব্যে তিনি এলাকার সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সভা শেষে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।