বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,

হিলিতে বিএনপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

কুদ্দুস আলী খান

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৬:৩২ পিএম

হিলিতে বিএনপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি

বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দিনাজপুরের হিলিতে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাহিলি বাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন নেতাকর্মীরা। মিছিলটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। 

সেখানে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় স্থানীয় নেতারা বলেন, একটি চিহ্নিত গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের সাধারণ মানুষ এখন শান্তিতে আছে এবং জনগণের কোনো ক্ষতি করার চেষ্টা হলে তা শক্ত হাতে দমন করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম শাহীন মন্ডল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেনসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।