সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পরকীয়ার জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে নারী গ্রেফতার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ০৮:৫৪ পিএম

পরকীয়ার জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে নারী গ্রেফতার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরলে এক নারীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ওই নারীকে গ্রেফতার করেছে।জানা গেছে, সোমবার রাতে বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সাত দাগ এলাকার গোলাপ হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪০)-এর স্ত্রী ব্লেড দিয়ে তার স্বামী রফিকুল ইসলামের গোপনাঙ্গ কেটে ফেলার অপচেষ্টা চালায়।রাতেই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য গ্রাম্য কবিরাজ দিয়ে চিকিৎসা করানো হলেও কোনো কাজ হয়নি।

সকাল পর্যন্ত অতিরিক্ত রক্তক্ষরণের কারণে স্বামী রফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। এতে ঘটনা প্রকাশ পেলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।পরে জনরোষ ঠেকাতে পুলিশ ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে এবং স্থানীয়রা গুরুতর আহত রফিকুল ইসলামকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, তিনি কাজের কারণে বাইরে থাকেন। সেই সুযোগে তার স্ত্রী অন্য এক জনের সাথে গোপনে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

এর আগে তার ছেলে নিজেই ওই পরকীয়া প্রেমিককে হাতেনাতে ধরেছিল। সেসময় তার স্ত্রী প্রেমিককে পালিয়ে যেতে সাহায্য করে। রফিকুল ইসলাম বলেন, "আমি গত ২ মাস পর বাড়িতে আসলে রাতে আমার স্ত্রী আমার সাথে এই জঘন্য আচরণটি করেছে।"এ ঘটনায় মঙ্গলবার বিকেলে থানায় একটি সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে এবং পুলিশ অভিযুক্ত ওই নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।