রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে আজ স্বর্ণের নতুন দাম,কত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ১১:০১ এএম

দেশের বাজারে আজ স্বর্ণের নতুন দাম,কত

দেশের বাজারে আজ বুধবার (২৬ নভেম্বর) স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। গত ২০ নভেম্বর থেকে কার্যকর হওয়া দর অনুযায়ীই আজ সারাদেশে স্বর্ণ বিক্রি হচ্ছে।

সর্বশেষ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে দাম সমন্বয় করেছিল। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার পরিপ্রেক্ষিতে এই দাম নির্ধারণ করা হয়েছিল।

নতুন নির্ধারিত এই দাম অনুযায়ী, আজ দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিভিন্ন ক্যারেটের স্বর্ণের বিক্রয়মূল্য নিম্নরূপ:

ক্যারেট প্রতি ভরি মূল্য
২২ ক্যারেট ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা
২১ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা
১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা
সনাতন পদ্ধতি ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

২২ ক্যারেটের এক ভরি রুপা: ৪ হাজার ২৪৬ টাকা

২১ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৪ হাজার ৪৭ টাকা

১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৩ হাজার ৪৭৬ টাকা

সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা: ২ হাজার ৬০১ টাকা

বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদের আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির এই হার ভিন্ন হতে পারে।