রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হিলিতে পেঁয়াজ ও ডিমের দাম কমায় ক্রেতাদের মাঝে স্বস্তি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ০৭:১৪ পিএম

হিলিতে পেঁয়াজ ও ডিমের দাম কমায় ক্রেতাদের মাঝে স্বস্তি

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে দেশি পেঁয়াজ ও ডিমের দাম কমেছে। দাম কমার ফলে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৮৫ টাকায় এবং ডিমের প্রতি খাঁচি (৩০টি) ২০ টাকা কমে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে পেঁয়াজ এবং ডিমের সরবরাহ বেশি হওয়ার কারণে দাম কমেছে। সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আরও স্থিতিশীল হতে পারে।

দাম কমাতে পেরে সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন এবং বাজার মনিটরিং আরও জোরদার করার দাবি জানিয়েছেন।