শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৯:২৪ পিএম

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

দেশের বাজারে সোনার দাম ভরিতে এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ১২ হাজার ১৪৫ টাকায়।

আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে সারা দেশে সোনার নতুন এই দর কার্যকর হবে।আজ সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার এই তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্যারেট দাম বৃদ্ধি (ভরিতে) নতুন মূল্য (টাকা)
২২ ক্যারেট ১,৫৭৫ টাকা ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা
২১ ক্যারেট   ২ লাখ ২ হাজার ২ টাকা
১৮ ক্যারেট   ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা
সনাতন পদ্ধতি   ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত আছে। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।