ডিসেম্বর ২, ২০২৫, ০৩:১৬ পিএম
আগের সেশনে ছয় সপ্তাহের সর্বোচ্চে পৌঁছানোর পর আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। দুপুরে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট গোল্ড ০.৩% কমে প্রতি আউন্সে ৪,২১৮.৭১ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৬% কমে প্রতি আউন্সে ৪,২৫০.৭০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের দাম আবার বাড়তে পারে। কারণ, বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের নীতি-নির্ধারণের জন্য মার্কিন অর্থনৈতিক তথ্যের অপেক্ষায় রয়েছেন। মার্কিন নীতির যেকোনো পরিবর্তন বাজারে প্রভাব ফেলবে।
এদিকে, দেশের বাজারে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে স্বর্ণের নতুন দর:
২২ ক্যারেট: প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায়।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা।
উল্লেখ্য, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন