রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পেঁয়াজ আমদানির অনুমতি আরো বাড়ল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:২৯ এএম

পেঁয়াজ আমদানির অনুমতি আরো বাড়ল

পেঁয়াজের বাজার সহনীয় ও স্থিতিশীল রাখতে আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর, এই দু’দিনের জন্য প্রতিদিন ৫৭৫টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হয়েছে। প্রতি আইপিতে পূর্বের ন্যায় সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল রবিবার কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনের শর্তাবলী আগের মতোই বহাল থাকবে। তবে নতুন করে আমদানি অনুমতির সুযোগ সবাই পাবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়:গত ১ আগস্ট থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন, তারাই কেবল এই দু’দিন পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য এ সুযোগ পাবেন।”

সরকারের এই পদক্ষেপের ফলে আশা করা হচ্ছে যে, স্থানীয় বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়বে এবং দাম নিয়ন্ত্রণে থাকবে।