রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ ১৭ মার্চ স্বর্ণ ও রুপার ভরি কত টাকায় বিক্রি হচ্ছে?

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৭, ২০২৬, ১০:৫৭ এএম

আজ ১৭ মার্চ স্বর্ণ ও রুপার ভরি কত টাকায় বিক্রি হচ্ছে?

স্বর্ণের নতুন বাজারদর

দেশের বাজারে বড় ব্যবধানে কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস নির্ধারিত নতুন এই মূল্য মঙ্গলবার থেকে সারাদেশে কার্যকর রয়েছে। গত শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্যবান এই ধাতুর দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার ১৭ মার্চ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ আগের চেয়ে ২ হাজার ৬৮৩ টাকা কমে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকায় বিক্রি হচ্ছে। 

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।নতুন এই সমন্বয় অনুযায়ী মঙ্গলবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকায় বেচাকেনা হচ্ছে। 

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের বর্তমান বাজারদর ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা। এর আগে গত ১৩ মার্চ স্বর্ণের দাম এক দফা সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। 

মূলত বিশ্ববাজার ও স্থানীয় চাহিদার প্রেক্ষাপটে বাজুস নিয়মিতভাবে এই দাম সমন্বয় করে থাকে। মাত্র কয়েক দিনের ব্যবধানে দুই দফায় স্বর্ণের দাম কমায় গহনা ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।স্বর্ণের পাশাপাশি রুপার দামও উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। প্রতি ভরিতে ২৯২ টাকা কমে ২২ ক্যারেটের এক ভরি রুপা এখন বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকায় পাওয়া যাচ্ছে। 

সনাতন পদ্ধতির রুপার দাম বর্তমানে ৩ হাজার ৭৩২ টাকা। পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৪৩ বার সমন্বয় করা হয়েছে যার মধ্যে ১৭ বার কমানো হয়েছে এবং ২৬ বার বাড়ানো হয়েছে। ২০২৫ সালেও বাজার অস্থির থাকায় মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সকল জুয়েলারি দোকানে এই নতুন মূল্য কার্যকর থাকবে।