রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফের কমলো স্বর্ণের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৩:১৮ পিএম

ফের কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। আজ শুক্রবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

এর আগে গত ৭ মে শেষবার দাম সমন্বয় করেছিল বাজুস।সেই সময় ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ thousand ৭১১ টাকা করা হয়েছিল। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩৩ হাজার ৫৭২ এবং ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকায় নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির দাম ছিল ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার বেড়েছে এবং কমানো হয়েছে ২৯ বার। ২০২৫ সালে দাম সমন্বয় হয়েছিল মোট ৯৩ বার। গত বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানোর ঘটনা ঘটেছিল।