শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৯:১৭ পিএম

বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

কর্মশালায় অতিথিরা

বাংলাদেশের জ্বালানি খাতের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। সংস্থার ‍‍`এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট‍‍` এর আওতায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বব্যাংক এই তথ্য নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে বিশ্ববাজারে এলএনজি সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং দাম বাড়ছে।আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরশীল হওয়ায় বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন চাপের মুখে রয়েছে। 

তবে স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদন সচল রাখা সম্ভব হবে। বিদ্যুৎ উৎপাদন সচল থাকলে তা সরাসরি শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অর্থায়নের মাধ্যমে পেট্রোবাংলা সাশ্রয়ী মূল্যে এলএনজি আমদানি করতে পারবে। তারা দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে এই এলএনজি আমদানি করার সুযোগ পাবে। এটি স্পট মার্কেটের অস্থিরতা থেকে বাংলাদেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে সুরক্ষা দেবে।