বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আবারও বাড়ল আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ১২:০০ পিএম

আবারও বাড়ল আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম

জ্বালানি তেলের দাম

টানা দুই দিনের পতনের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম ৯৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ২৩ ডলারে লেনদেন হয়।

তেল সরবরাহ নিয়ে বিশ্ববাজারে উদ্বেগ বাড়ছে।ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ফলাফল নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত হ্রাস পাওয়ায় এই অস্থিরতা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হবে না। 

হোয়াইট হাউসের এই কঠোর অবস্থান তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।ট্রাম্প জানিয়েছেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি তাড়াহুড়ো করবেন না এবং প্রয়োজনে আরও অপেক্ষা করতে প্রস্তুত আছেন। 

ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের এমন কঠোর বার্তা বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলেছে। বাজারে তেলের সরবরাহ ঠিক থাকবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় কাজ করছে। বাজার পর্যবেক্ষকরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।আন্তর্জাতিক বাজারে এই অস্থিরতা কতদিন থাকবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।