বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৯, ২০২৬, ১০:৫০ এএম

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

দেশের বাজারে ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক ধাক্কায় চার হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। স্থানীয় বাজারে খাঁটি সোনার মূল্য হ্রাস পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

শুক্রবার সকাল ১০টা থেকে দেশজুড়ে এই নতুন বিক্রয়মূল্য আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে।চলতি সপ্তাহে এটি দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দ্বিতীয় দফার মূল্য পরিবর্তন।জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দাপ্তরিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নতুন দাম অনুযায়ী ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে দুই লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৮ হাজার ২৯২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন বিক্রয়মূল্য দাঁড়াবে এক লাখ ৫৩  এক শত ৪৮ টাকা। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠানে এই সংশোধিত মূল্য বলবৎ থাকবে।তবে অলংকারের ঐতিহ্যগত নকশা ও গড়ন অনুযায়ী আলাদা মেকিং চার্জ বা মজুরি যথারীতি প্রযোজ্য হবে। স্বর্ণালংকারের মূল বিক্রয়মূল্যের সঙ্গে এবার আগে থেকেই ভ্যাট যুক্ত থাকায় সাধারণ ক্রেতাদের কাছ থেকে আলাদা করে বাড়তি কোনো ভ্যাট আদায় করা যাবে না। অলংকার বদল বা ক্রয়ের ক্ষেত্রে সংগঠনের আগের নিয়ম বহাল থাকবে এবং রুপার অলংকারের ভ্যাটের বিষয়ে খুব শীঘ্রই নতুন সিদ্ধান্ত জানানো হবে।