রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ১০:১৯ এএম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কত

ছবি: দিনাজপুর টিভি

দেশের বাজারে সবশেষ সমন্বয়ে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ১,৬৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন এই দাম অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গয়নার মূল্য এখন দাঁড়িয়েছে ২,২১,৪৪১ টাকা।

মঙ্গলবার সকাল থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,১১,৪৬৮ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১,৮১,৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১,৪৮,৩৬৬ টাকা। 

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২,১৯,৮০৮ টাকায় বিক্রি হয়েছিল।বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বর্ণালঙ্কারের চূড়ান্ত দাম নির্ধারণের সময় গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে। তবে বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা হবে না। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নির্ধারিত দামেই স্বর্ণ কেনাবেচা চলবে।