জুলাই ২৭, ২০২৬, ১১:৪৭ এএম
দেশের বাজারে এক দফা কমানোর পর আবারো স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মানভেদে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে সারাদেশে এই নতুন দর কার্যকর করা হয়েছে।স্থানীয় বাজারে কাঁচা বা তেজাবি স্বর্ণের দর বাড়ায় এই সমন্বয় করা হলো।নতুন দরপত্র অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের বিক্রয়মূল্য দাঁড়াবে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। এর আগে গত শুক্রবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছিল। সর্বশেষ এই পরিবর্তনের মাধ্যমে চলতি বছর জুয়েলারি সমিতি এখন পর্যন্ত মোট ৯৫ বার স্বর্ণের দর সমন্বয় করল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন