রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩১, ২০২৬, ১০:৩০ এএম

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ তেইশ হাজার চৌাত্তর টাকা। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।নতুন এই দাম আজ সকাল দশটা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য তালিকা কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন ভেদে মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট সংযুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না।

নতুন দাম অনুযায়ী, একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ তেরো হাজার তেতাল্লিশ টাকা, আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ বিরাশি হাজার নয়শত পঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ উনপঞ্চাশ হাজার চারশত চুয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার শেষবার স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি।