রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ১০:৩৩ এএম

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

দেশের বাজারে গত শুক্রবার স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এদিন ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় দুই লাখ তেইশ হাজার ৭৪ টাকা। এর পর থেকে নতুন করে দাম সমন্বয় না হওয়ায় আজ রবিবারও সর্বশেষ নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে।

দাম অপরিবর্তিত রয়েছে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ তেইশ হাজার ৭৪ টাকা। এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ তেরো হাজার ৪৩ টাকা, আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ বিরাশি হাজার নয়শ পঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ উনপঞ্চাশ হাজার চারশ চুয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে চার হাজার ৬০৭ টাকায়। এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি চার হাজার তিনশ চুয়াত্তর টাকা, আঠারো ক্যারেটের প্রতি ভরি তিন হাজার সাতশ একান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা দুই হাজার আটশ আটান্ন টাকায় বেচাকেনা হচ্ছে।