সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:৪৪ পিএম
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা নির্ধারণ করেছে।সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য জানায়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকেই স্বর্ণের নতুন এই দাম কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দাম বাড়ানো হয়েছে।
স্বর্ণের নতুন দর (প্রতি ভরি)
| ক্যারেট | নতুন দাম (টাকায়) |
| ২২ ক্যারেট | ১,৯৫,৩৮৪ টাকা |
| ২১ ক্যারেট | ১,৮৬,৪৯৬ টাকা |
| ১৮ ক্যারেট | ১,৫৯,৮৫৫ টাকা |
| সনাতন পদ্ধতি | ১,৩২,৭২৫ টাকা |
এর আগে, সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল, যেখানে ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমানো হয়েছিল।
বাজুস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন