রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সারের ক্রয়মূল্য কিছুটা কমছে: অর্থ উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০২:০৮ পিএম

সারের ক্রয়মূল্য কিছুটা কমছে: অর্থ উপদেষ্টা

ছবি - সংগৃহীত

সারের ক্রয়মূল্য কিছুটা কমছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।অর্থ উপদেষ্টা বলেন, আতপ চাল কেনারও অনুমোদন দেওয়া হয়েছে।

চালের মজুত পর্যাপ্ত থাকলেও পার্শ্ববর্তী দেশ ভারত হঠাৎ করে চাল না দেওয়ার সিদ্ধান্ত জানানোয় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। এই কারণে মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে চাল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাজারব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে চালের দাম কমেছে।

সবজির দাম মৌসুমের ওপর নির্ভর করে। তবে তিনি স্বীকার করেন, বাজার ব্যবস্থাপনায় সরকার সর্বোতভাবে সাফল্য অর্জন করতে পারেনি, এবং এর পেছনে ব্যবসায়ীদের যোগসাজস রয়েছে।পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, যারা অর্থ পাচার করে, তারা সব 'বুদ্ধিশুদ্ধি' জানে।

তাই পাচার করা অর্থ ফিরিয়ে আনতে একটু সময়ের প্রয়োজন। তিনি জানান, পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়টি কিছুটা এগিয়েছে এবং অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে।তিনি আশা প্রকাশ করে বলেন, হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে। বাকিটা ফিরিয়ে আনার ক্ষেত্র প্রস্তুত করছে অন্তর্বর্তী সরকার।

তিনি জোর দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়া চালু করেছে, নতুন সরকার তার ধারাবাহিকতা রক্ষা করতে বাধ্য, তা না হলে এই অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে না, কারণ এটা আন্তর্জাতিক প্র্যাকটিস।উপদেষ্টা বলেন, কিছুদিনের মধ্যে পর্যালোচনা করে জানানো যাবে, ঠিক কতটুকু পাচার করা অর্থ ফেরত আনা যায়।

এর মধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে এবং কোন কোন দেশে অ্যাকাউন্ট-পাসপোর্ট আছে, সেসব তথ্যও সরকারের কাছে রয়েছে। এখন বাকি কাজ করতে কিছু সময় লাগবে।কোনো কোনো উপদেষ্টার মন্ত্রণালয়, যেমন আসিফ মাহমুদের মন্ত্রণালয়কে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এই প্রকল্পগুলো অনেক আগের করা; এই ১৪ মাসে এসব প্রকল্প হয়নি।