বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ০৯:৪৫ এএম

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ছবি- সংগৃহীত

দেশের বাজারে আজ শনিবার (১৮ অক্টোবর) স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্ধারিত হওয়া ইতিহাসের সর্বোচ্চ দামেই স্থিতিশীল রয়েছে মূল্যবান এই ধাতুটি।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আজ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকায়। স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম বাড়ার কারণে এই দাম নির্ধারণ করা হয়েছিল।

আজকের স্বর্ণের বাজারদর:

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা।

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা।

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।

এদিকে, স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় স্থিতিশীল থাকলেও রুপার দামেও কোনো পরিবর্তন আসেনি। দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ২০৫ টাকায় বিক্রি হচ্ছে, যা রুপার বাজারেও দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

বাজুস জানিয়েছে, ক্রেতাদের যেকোনো স্বর্ণালংকার কেনার সময় বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে মূল্য পরিশোধ করতে হবে।