রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ কোন দেশের মুদ্রার দর কত?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ১২:০৯ পিএম

আজ কোন দেশের মুদ্রার দর কত?

ছবি - সংগৃহীত

বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও লেনদেন প্রতিনিয়ত বাড়ছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার জেনে রাখা প্রয়োজন।বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত আজকের (মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫) প্রধান প্রধান বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিচে তুলে ধরা হলো।

আজ ১ ইউএস ডলারের বিনিময় মূল্য ১২২ টাকা, ১ ইউরোপীয় ইউরো ১৪২ টাকা ৪ পয়সা এবং ১ ব্রিটিশ পাউন্ড ১৬৩ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।অন্যান্য প্রধান মুদ্রাগুলোর মধ্যে, ১ অস্ট্রেলিয়ান ডলার ৭৯ টাকা ৪৭ পয়সা, ১ কানাডিয়ান ডলার ৮৬ টাকা ৯১ পয়সা এবং ১ সিঙ্গাপুর ডলার ৯৪ টাকা ৩১ পয়সায় লেনদেন হচ্ছে। এশিয়ার মধ্যে, ১ চীনা ইউয়ান ১৭ টাকা ১২ পয়সা এবং জাপানি ১ ইয়েন ৮০ পয়সায় বিনিময় হচ্ছে।

আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ১ রুপির বিপরীতে বাংলাদেশি মুদ্রার মান ১ টাকা ৩৮ পয়সা এবং শ্রীলঙ্কান ১ রুপির মান ২ টাকা ৪৮ পয়সা।মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে, সৌদি আরবের ১ রিয়াল ৩২ টাকা ৫১ পয়সা এবং কুয়েতি ১ দিনার ৩৯৮ টাকা ৩৫ পয়সায় লেনদেন হচ্ছে। এ ছাড়া মালয়েশিয়ান ১ রিঙ্গিতের বিনিময় মূল্য ২৮ টাকা ৮৫ পয়সা।