রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দাম কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ০৫:৪৩ পিএম

দাম কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরেক দফা কমানো হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমানো হয়েছে।

রোববার (২ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই নতুন মূল্য ঘোষণা করে, যা ঐদিন সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৪১ টাকা থেকে ২৬ টাকা কমে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।এর আগে, গত অক্টোবর মাসেও প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমানো হয়েছিল এবং অটোগ্যাসের দাম কমানো হয়েছিল ১ টাকা ৩৮ পয়সা। টানা দ্বিতীয় মাসের মতো এলপিজির দাম কমায় ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে।