বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ০৯:৫৬ এএম

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বর্ণের দামে নতুন কোনো পরিবর্তন আসেনি। সর্বশেষ গত ১ নভেম্বর (শনিবার) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়ানোর পর সেই দামেই মূল্যবান এই ধাতুটি বিক্রি হচ্ছে।

বাজুসের ওই সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে আজ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়।

আজকের স্বর্ণের বাজারদর:

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা।

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা।

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা।

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।

এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার বাজার স্থিতিশীল রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা পূর্বনির্ধারিত ৪ হাজার ২৪৬ টাকায় বিক্রি হচ্ছে।

আজকের রুপার বাজারদর:

  • ২২ ক্যারেট: প্রতি ভri ৪ হাজার ২৪৬ টাকা।

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা।

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা।

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২ হাজার ৬০১ টাকা।

বাজুস জানিয়েছে, ক্রেতাদের স্বর্ণালংকার কেনার সময় বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে মূল্য পরিশোধ করতে হবে।