মে ৬, ২০২৬, ১০:৪৬ এএম
দেশে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও মানোন্নয়ন নিশ্চিত করা গেলে শিক্ষা খাত থেকেই দেশের আয়ের একটি বড় অংশ আসা সম্ভব।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়ন বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষা খাতের বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী দেশের উচ্চশিক্ষার প্রসারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা স্বীকার করেন। তবে তিনি কিছু প্রতিষ্ঠানের শিক্ষার মান এবং অতিরিক্ত টিউশন ফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেশের শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও অনেক ক্ষেত্রে উচ্চ ফি অনুযায়ী মানসম্মত শিক্ষা না পাওয়ার অভিযোগ উঠছে।শিক্ষা ব্যবস্থার এই সংকট নিরসনে সরকারের উচ্চপর্যায় থেকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান আ ন ম এহসানুল হক মিলন। তিনি উল্লেখ করেন, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সরকার নীতিনির্ধারণী পর্যায়ে এই পরিবর্তনের জন্য কাজ করছে বলে সভায় জানানো হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন