জুলাই ২৬, ২০২৬, ১১:৩৩ এএম
চলতি জুলাই মাসেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্র।বর্তমানে প্রায় ১৮ লাখ পরীক্ষার্থী ও অভিভাবক ফলাফল প্রকাশের অপেক্ষায় দিন গুনছেন।শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে যে আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল তৈরির সার্বিক কাজ শেষ করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হতে পারে।
তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের আইনি নিয়ম রয়েছে।গত ২০ মে চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল। সেই হিসাব অনুযায়ী গত ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা থাকলেও প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতির বিলম্বের কারণে তা সম্ভব হয়নি।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের জোর প্রচেষ্টা চালানো হলেও তা সম্ভব হয়নি। তবে চলতি মাসের শেষ দিকে সব কাজ শেষ করে মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে ফলাফল শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন