রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ ও বিক্ষোভ মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ০৮:৪০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ ও বিক্ষোভ মিছিল

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। একটি হলের কক্ষের ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।ঘটনার পর সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

হল সংসদের সহ-সাধারণ সম্পাদকের কক্ষে দুই অতিথির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর হল প্রশাসন তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে প্রাধ্যক্ষের কার্যালয়ে দুই পক্ষের উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতিতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

ছাত্রদল ও শিবির পরস্পরকে হামলার জন্য দায়ী করেছে। প্রাধ্যক্ষের পদত্যাগের গুঞ্জন উঠলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা অস্বীকার করেছে। প্রক্টরিয়াল টিম পরিস্থিতি শান্ত করে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।