সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৫:০৪ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বাদ দেওয়া নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের কাউকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী ১ অক্টোবরের মধ্যে নির্বাচিত প্রার্থীদের পর্যায়ক্রমে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করা হবে।
নিয়োগপত্র বিতরণ নিয়ে ১৫টি জেলায় ৩৫১ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর নিয়োগ সংক্রান্ত জটিলতার প্রেক্ষাপটে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করে মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে কোনো ধরনের বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন