শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিকে নিয়োগপত্র না পেলে দ্রুত ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৫:১২ পিএম

প্রাথমিকে নিয়োগপত্র না পেলে দ্রুত ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ প্রার্থীদের কেউ আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলে তা পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত সময়ের মধ্যে প্রেরণের আশ্বাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি স্পষ্ট করে জানান, আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের কেউ যদি কোনো কারণে নিয়োগপত্র না পেয়ে থাকেন, তবে পরবর্তীতে তা যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে তাদের কাছে নিয়োগপত্র প্রেরণ করা হবে।

সরকারি কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পুলিশি ও প্রাতিষ্ঠানিক যাচাই-বাছাই বা ভেটিং একটি নিয়মিত এবং স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন মন্ত্রী।